Post by Kolkata Meet
11 followers
অন্ধ বিশ্বাস কু- প্রথা আর কু-সংস্কার আমাদের সমাজ থেকে এখনো যাইনি। একবিংশ শতাব্দী তে বাস করেও এখনো অনেক গ্রামের মানুষরা আছেন যারা নিজেদের গোরা নিয়ম আর অন্ধ বিশ্বাস থেকে বেড় হতে চায় না। প্রতি নিয়ত কিছু কিছু ঘটনা খবরে দেখায় শুনতে ও পাই। দু তিন আগে একটা ঘটনা আমাকে খুব বিচলিত করেছিল। বীরভূমের এক গ্রামে দশ বছরের ফুট ফুটে বাচ্ছা মেয়েকে সাপে কামড়ায়। গ্রাম বাসিরা হাসপাতালে নিয়ে যায় না।ওঝা ডেকে ঘণ্টার পর ঘন্টা ঝাড়াতে থাকে। বাচ্ছাটা ছটপট করতে করতে সবার সামনে মারা যায়। বাবা মা গ্রামবাসি উচ্চস্বরে কাঁদতে থাকে।হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেত। ওঝার কথায় " ওর আয়ু এতটুকু ছিল"।মৃত দেহ সৎকার না কোরে ভেলায় ভাসিয়ে দিতে বলে ঐ ওঝা। কারণ ওর আত্মা শান্তি পাবে। নদীতে ভাসালে বৈতরণী পার করলেই মুক্তি পাবে।সেই কথা অনুযায়ী গ্রামবাসিরা ভেলা তৈরী করে বাচ্ছাটাকে সাজিয়ে ভাসিয়ে দেন। ভাবা যায় এখনো এই অন্ধ বিশ্বাস বর্তমান যুগকে আষ্টেপৃষ্টে বেঁধে ধরে আছে। জানিনা কবে আমরা এর থেকে মুক্তি পাব। কবে মানুষ সচেতন হবে। বোধ হয় আর এক যুগ লেগে যাবে। Picture courtesy: @snehachatterj Story by Rupali Sarkar Edit by Sonali das Sarkar Story references taken from: https://lnkd.in/eP6cFTG Note: The image used is strictly for artistic purposes and do not intend to disrespect or hurt anyone's feelings. #kolkatacamography #hashtagkolkatalifestyle #kolkataportraits#theheritage_of_kolkata #inkolkata #kolkatapixelofficial #kolkatapixelofficial#calcutta_minimalism # calcutta_chitrakatha#calcutta_aesheties.