Post by Khadija Khatun

I am an digital marketer, social media manager lead generation expert,seo expert

অমিক্রন: ২৪টি দেশে নতুন ভ্যারিয়েন্ট ছড়ালেও বাংলাদেশে কোয়ারেন্টিন শুধু সাতটি দেশের যাত্রীর জন্য করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনকে ঘিরে আফ্রিকা ও এর বাইরে থেকে আসা যাত্রীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষ, যা আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে যে দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার সাতটি দেশ থেকে কেউ বাংলাদেশে আসলেই তাদের নিজ খরচে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে যে কোন দেশ থেকে আসা যাত্রীদেরই ৪৮ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর পদ্ধতিতে করা টেস্টের নেগেটিভ রিপোর্ট সাথে রাখতে হবে। এর আগে ৭২ ঘণ্টার মধ্যে করা টেস্টের রিপোর্ট রাখার নিয়ম ছিলো বাংলাদেশে আগত যাত্রীদের জন্য। এখন তা কমিয়ে ৪৮ ঘন্টা করা হয়েছে। ,. Credit BBC Bangla

Post content