Post by Md Jamilur Rahman

Software Engineer | Java | Spring Boot | Backend | AI First Mindset

LinkedIn এ একটা মেসেজ এলো। "Hi" আমি reply দিলাম। "Hi, বলুন।" সে type করতে শুরু করল। ৩ মিনিট পর লিখল, "আপনার সেই article টা পাবো?" এই ৩ মিনিট আমি অপেক্ষা করেছি। সে আসলে প্রশ্নটা প্রথমেই করতে পারত। মজার ব্যাপার হলো, ফোনে কথা বলার সময় "hello" বলে থামলে অন্য দিকের মানুষটা অপেক্ষা করে। কিন্তু chat এর জগতে এটা আরও খারাপ। কারণ টাইপ করতে সময় লাগে। "Hi" পাঠালেন। উত্তর আসলো। তারপর আপনি আসল প্রশ্নটা লিখছেন। এই সময়টা অন্য দিকের মানুষটা wait করছে। তার মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আরেকটা সমস্যা। "Hi" পাঠিয়ে আপনি যদি offline হয়ে যান, তাহলে যিনি উত্তর দিয়েছেন তিনি শুধু "Hi" দেখে বসে থাকবেন। প্রশ্ন কী? কে জানে। সমাধান সোজা। প্রশ্নটা প্রথমেই করুন। ভদ্র মনে হয় না? ঠিক আছে। ভদ্রতা রাখুন, কিন্তু প্রশ্নও সাথে দিন। "হাই, কেমন আছেন? সেই article টার লিংক পাবো?" এভাবে এক মেসেজেই হয়ে গেল। উত্তরদাতা এক সেকেন্ডেই বুঝে গেলেন কী চাই। উত্তরও দিয়ে দিলেন। আমরা অনেকেই polite হতে গিয়ে এই ভুল করি। "Hello" বলে থামি। "You there?" বলি। "Quick question" বলে রাখি। কিন্তু প্রশ্নটা বলি না। ২০২৬ সালে এসে আমরা Slack, Discord, Telegram, WhatsApp সব জায়গায় async ভাবে কথা বলি। মানে সবাই এক সময়ে online না। তাই প্রশ্ন প্রথমেই পাঠানো উচিত, যাতে যখন উত্তরদাতা online হন, তিনি সাথে সাথে উত্তর দিতে পারেন। এই ছোট জিনিসটা মনে রাখলে দিনে অনেক সময় বাঁচে। আপনারও। অন্যেরও। --- আসলে এই কথাটা অনেক আগে থেকেই বলা হচ্ছে। nohello.net নামের একটা site আছে যেখানে এটা খুব সুন্দর করে explain করা আছে। আপনার team এ কেউ কি "Hi" বলে থামে? 😅

Post content