Post by Ishtiaque Ahmed

Manager (Board) at Sylhet Gas Fields Limited

১০১ বছরেও সক্রিয় মাহাথির মোহাম্মদ: একজন চিকিৎসক থেকে তিনি হয়ে উঠেছেন একটি আধুনিক দেশের রূপকার। তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ‘শতবর্ষী’-বয়সের মাইলফলক তিনি ছুঁয়েছেন গত বছর (২০২৫)। এবার তিনি পা রাখলেন ১০১ বছরে। একজন মানুষের জীবনে ১০১ বছর নিছক দীর্ঘায়ুর একটা পরিসংখ্যান হতে পারে। কিন্তু যে মানুষটির কথা এখানে বলছি, তাঁর ক্ষেত্রে বয়সের এই প্রসঙ্গ কেবল একটি উপলক্ষ মাত্র। বরং ঐতিহাসিক কর্মেই তাঁর প্রকৃত পরিচয় নিহিত। মাহাথির মোট ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম দফায় টানা ২২ বছর। দ্বিতীয় দফায় দুই বছর। দীর্ঘ শাসনামলে মালয়েশিয়ার চেহারাই বদলে দেন মাহাথির। তিনি কৃষিনির্ভর অর্থনীতি থেকে দেশকে শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে নেন। দেশটির শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক রূপান্তরের অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে মালয়েশিয়া আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে। এসব কারণে তাঁকে ‘আধুনিক মালয়েশিয়ার রূপকার’ বলা হয়। আমার সৌভাগ্য হয় এপ্রিল, ২০১৮ সালে মালয়েশিয়ার University Malaysia Sarawak (UNIMAS) এ আয়োজিত Administration and Management Development in the Gas Sector শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের। ব্যক্তিগতভাবে আমার ইচ্ছে ছিল মালয়েশিয়ায় কোন বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণের। উদ্দেশ্য মালেয়শিয়ার উন্নয়ন প্রণালী, তাদের উদ্যম আর দেশের সৌন্দর্য স্বচক্ষে অবলোকন করা।  মালেয়শিয়ায় অবস্থানকালে সর্বদা একটি নোটবুক সাথে ছিল। যাই দেখতাম শিখতাম  নোটবুকে লিপিবদ্ধ করতাম। প্রশিক্ষণ চলাকালীন শুক্রবারে জাতীয় মসজিদে নামাজ পড়াকালে মাহাথির মোহাম্মদ ঐ মসজিদেই নামাজরত ছিলেন, দুর্ভাগ্যবশতঃ তার সাথে ফটোগ্রাফ তোলা হলো না। ভ্রমণ, শিক্ষা, পরিদর্শন কিংবা প্রবাসী বাংলাদেশীদের সাথে সময় কাটানো – নানা অভিজ্ঞতা আর আনন্দে পরিপূর্ণ ছিলো মালয়েশিয়ার কাটানো ১০ দিনের সংক্ষিপ্ত সফর।  ২০১৮ সালে মালেয়শিয়া ভ্রমণের নোটবুক ২০২৬ সালে অবলোকনকালে দেখলাম নোটবুকটি ছোটখাট একটি শিক্ষা-ভ্রমণ কাহিনীই বটে। হয়তো কোন একদিন নোটবুকটি ছাপার অক্ষরে বই আকারে মুদ্রিত হবে “মাহাথিরের দেশ মালেয়শিয়ায়” শিরোনামে।

Post contentPost contentPost contentPost contentPost contentPost contentPost contentPost contentPost contentPost content