Post by Iqbal Bahar Zahid

Director & CEO at Optimax Communication Ltd, Managing Director at Aladinkids President & Founder, Nijer Bolar Moto Ekta Golpo Foundation

সেশান ১৪৪  ব্যাচ ৩৪ কাউকে জবাব দেবার আগে ১ মিনিট সময় নিন... আমরা যে কোন কথার তড়িৎ জবাব দিতে খুব পছন্দ করি। যে কোন কথা শুনি জবাব দেবার জন্য, অনুধাবন করার জন্য নয়।   রাস্তা ঘাটে, চলার পথে, বক্তৃতায়, আড্ডায়, ফেসবুকে বা যে কোন সোশ্যাল মিডিয়ার কমেন্টে, পরিবারে সব খানে আমরা কথা পিঠে কথা বা তাৎক্ষনিক রিয়েকশান বা নেগেটিভ কিছু বলতেই হবে, এ যেন এক অসুস্থ প্রতিযোগিতা। এই জবাবে কেউ যেতে না বরং নিচু হয়ে যায়।   তাৎক্ষনিক হেরে যাওয়া বা জিতে যাওয়া নয়, দেখতে হবে দুরের জিত – যেটা টিকে থাকবে। না হেরে কখনো জেতার আনন্দ পাবেন না ! আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তরাস্তা ঘাটে বা যে কোন জায়গায় আপনি যে এক মুহূর্তের জন্য জিততে চাচ্ছেন – ঐটা আপনার সবচেয়ে বড় হার। চিৎকার করে জেতা যায় না, বরং নিজের কুৎসিত চেহারাটা বের হয়ে আসে। কখনো কখনো চুপ থেকেও অসাধারণ হওয়া যায়। কাউকে জবাব দেবার আগে ১ মিনিট সময় নিন, দেখবেন ঃ -       ১। হয় জবাবটা বদলে গেছে অথবা ২।  আর জবাব দিতে ইচ্ছে করবে না।   যে কোন কথার জবাব দেয়ার চেয়ে, জবাব না দেয়াটা অনেক বেশী শক্তিশালী  তারপর ৩-৪ বছর সময় নিন, জবাবটা দিন মুখ দিয়ে নয়, আপনার কাজ দিয়ে ও নিজেকে বদলে দিয়ে এবং নিজেকে তার থেকে একটু এগিয়ে গিয়ে আপনার সফলতা ও বিনয় দিয়ে। -      ইকবাল বাহার   #সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা#Entrepreneurship #Nijer_Bolar_Moto_Ekta_Golpo_Foundation #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

Post content