Post by Ovishek Pal
MT- Cybersecurity@Sysnet Solutions Bangladesh LTD | SOC | Security Project
তিন বছর পর, আবার সেই গুরুগম্ভীর অথচ প্রাণবন্ত আড্ডা।সময় কত দ্রুত চলে যায়! প্রায় তিন বছর আগে একটি অসাধারণ ক্যাম্পে প্রথম পরিচয় হয়েছিল Razoun Siddiky Tohin স্যারের সঙ্গে। পরিচয়টা খুব দীর্ঘদিনের নয়, কিন্তু এই সময়ে বিভিন্ন আড্ডা, আলোচনা এবং শেখার মুহূর্তে তাঁকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। মজার বিষয় হলো, প্রতিবারই তিনি শুধু একজন শিক্ষক হিসেবে নয়, বরং একজন বড় ভাইয়ের মতো পাশে থেকেছেন।সেই ক্যাম্প থেকেই ছবিতে থাকা অসাধারণ মানুষগুলোর সঙ্গে পথচলা শুরু। Md. Zahirul Islam স্যার সত্যিই একজন মাটির মানুষ। সাধারণ শিক্ষার্থীদের জন্য তাঁর অবদান ভাষায় প্রকাশ করা কঠিন। নীরবে, নিরলসভাবে তিনি অনেক ভালো কাজ করে চলেছেন। আজকের হোস্ট ও স্যার নিজেই। রেজওয়ান স্যারও একইভাবে শিক্ষার্থীদের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। তাঁর কাছ থেকে প্রতিটি আলোচনায় নতুন কিছু শেখার সুযোগ হয়। আর বাশার স্যার, যে কোনো গুরুগম্ভীর আলোচনায় প্রাণ এনে দিতে তাঁর জুড়ি নেই। তাঁর উপস্থিতি পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। ফাতেমা ম্যাম, আমাদের সব meeting এর arrangement গুছিয়ে করেন। তার কাছ থেকেও শেখার অনেক কিছুই আছে। আর আমি এবং Nafisa Zaman? আমরা শুনি, শিখি, অনুপ্রাণিত হই, এবং চেষ্টা করি তাঁদের কাজ ও মূল্যবোধ থেকে যতটুকু সম্ভব নিজেদের Field এ বাস্তবায়ন করতে। দীর্ঘ তিন বছর পর আবার এমন একটি প্রাণবন্ত সান্ধ্যকালীন আড্ডায় অংশ নিতে পেরে সত্যিই ভালো লেগেছে। এমন মুহূর্তগুলো শুধু স্মৃতি নয়, এগুলো সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও হয়ে থাকে। সবশেষে, রেজওয়ান স্যার....চকলেট এর জন্য আন্তরিক ধন্যবাদ। 🙏 শেখার যাত্রা চলুক, আড্ডা চলুক, আর এমন মানুষদের সান্নিধ্যে নিজেকে আরও সমৃদ্ধ করার সুযোগ বারবার আসুক। #ECDxHumanNetworking #Literature #Teachers #Workaholic #Emotional_Intelligence #Extra_Curricular_Activities #AmericanSpace_Mates #EMKCenter #Education_Strategist