Post by Gazi Mohammaad Mohiuddin sarwar

--

Job Description (JD) এর সাথে নিজের Competency Gap বিশ্লেষণ করা 🎯 ​আমি বিগত ১৮ বছরে ভাইভা বোর্ডে বসে একটা জিনিস বারবার দেখেছি — একজন প্রার্থী দারুণ CV জমা দিলো, ইন্টারভিউতে এলো, চমৎকারভাবে কথাও বললো... কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা পেলো না। ​কেন? 🤔 কারণ সে নিজেই জানতো না, Job Description টা আসলে তাকে কী বলছে। ​আমরা সবাই JD পড়ি, কিন্তু "পড়া" আর "বিশ্লেষণ করা" সম্পূর্ণ আলাদা কাজ। বেশিরভাগ চাকরিপ্রার্থী JD পড়েন শুধু পদের নাম, বেতন আর ডেডলাইন দেখার জন্য। কিন্তু একটা JD আসলে নিয়োগকর্তার মনের ম্যাপ — সে কী চায় এবং আপনার মাধ্যমে কোন "Pain Point" বা সমস্যাটা সমাধান করতে চায়। ​যেমন আমার মনে পড়ে—ব্যাংকের এক প্রার্থী 'রাফি' (ছদ্মনাম)-এর কথা। JD-তে লেখা ছিল "Strong analytical and reporting skills required"। রাফি ভাবলো Excel জানলেই কভার হয়ে গেছে। কিন্তু ভাইভা বোর্ডে যখন রিয়েল ডেটাসেট থেকে 'Insight' বের করার প্রশ্ন করা হলো, সে আটকে গেলো। কারণ কোম্পানি শুধু Excel ফাংশন চায়নি, চেয়েছিল Decision-making দক্ষতা। এখানেই Competency Gap Analysis-এর আসল কাজ। For more tooic Follow and stay with Sarwar's Career Academy https://lnkd.in/ghy4V3Nh