Post by freshie.farm

463 followers

আজ আমাদের ফার্মের একজন মানুষের কথা বলি । তার নাম জন ওডেকে ( John Odeke ) — আমাদের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার । সে নিজে থেকেই একদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যা বলল, শুনে মনটা ভরে গেল । //.\ সে বলল — "আমি এই ফ্রেশি ফার্মে অনেকদিন ধরে কাজ করতেছি । শুরু করেছিলাম বসের থাকার ঘরটা দিয়ে, এরপর বানালাম ভেড়ার শেড । বস আমাকে এত বড় একটা কাজ দিয়েছে — এত বড় দায়িত্ব আমি জীবনে কখনো পাইনি । ফ্রেশি ফার্ম আমাকে এখানে কাজের সুযোগ দিয়েছে বলে আমি কৃতজ্ঞ ।" একজন শ্রমিক নিজে থেকে ক্যামেরার সামনে এসে ধন্যবাদ দিচ্ছে — এমন কয়টা জায়গায় দেখেছেন ? //.\ একটা মানুষ যখন বলে "এত বড় কাজ আমি জীবনে পাইনি" — তখন বুঝতে হবে, দায়িত্বটা শুধু একটা শেড তোলা না । দায়িত্বটা — তার নিজের প্রতি সম্মান । আমরা যখন নতুন একটা দেশে যাই, একা কিছুই করতে পারি না । যারা আসল কাজটা করে — মাটি কাটে, ইট গাঁথে, শেড তোলে — তারা এই দেশেরই মানুষ । জন ওডেকের মত মানুষ । আফ্রিকায় টিকে থাকতে হলে, স্থানীয় মানুষের সাথে কাজ করতে হয় — তাদের বিরুদ্ধে না । //.\ আমরা একটা জিনিস বিশ্বাস করি — মানুষকে বড় দায়িত্ব দিলে, মানুষ বড় হয়ে ওঠে । জনকে আমরা যে শেডের কাজ দিয়েছি, সে সেটা নিজের সন্তানের মত করে তুলেছে । কারন এটা এখন শুধু আমাদের প্রজেক্ট না — এটা তারও । একজন মানুষ যখন কাজটাকে নিজের মনে করে, তখনই আসল ব্যাবসা দাঁড়ায় । ওল্ড মানি এভাবেই তৈরি হয় — একটা একটা মানুষের বিশ্বাস দিয়ে । //.\ আলহামদুলিল্লাহ্‌ , আমাদের টিমে এমন অনেক জন ওডেকে আছে । এদের হাত ধরেই আমাদের শেড, আমাদের এগ্রো প্রজেক্ট, আমাদের স্বপ্নটা দাঁড়াচ্ছে । আমাদের শেয়ারহোল্ডাররা যখন এই প্রজেক্টে যুক্ত হন — তারা শুধু জমি বা পশুতে বিনিয়োগ করেন না । জন ওডেকের মত মানুষের ঘামেও শরিক হন । দোয়া করবেন — এই মানুষগুলোকে নিয়ে যেন আমরা অনেক দূর যেতে পারি । আল্লাহ ভরসা ।

Post content

Video Content