Post by Forkan Uddin

BSc in Textile Engineering final year and connecting Data Analytics with Textile Engineering for Supply Chain & Merchandising — [Dedicated to Continuous Growth]

আমাদের দেশের Textile ইন্ডাস্ট্রিগুলা লং-টার্ম বিজনেসের কথা চিন্তা করে শুধু মেশিনারিজের পেছনে বড় এমাউন্ট ইনভেস্ট করে। ব্যবসার ফিউচারের জন্য মেশিনের পেছনে এই বিশাল ইনভেস্টমেন্ট অবশ্যই দরকার। কিন্তু ঠিক একই রকম ইনভেস্ট ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ম্যানেজমেন্ট টিম তৈরির পেছনেও করা উচিত। ইন্ডাস্ট্রির একটা বেসিক আমরা সবাই জানি—যেকোনো প্রোডাকশনের মূল উপাদান হলো 3M (Men, Machine, Material)। এই তিনটার মধ্যে Men কিন্তু সবার প্রথমে। আপনি যত দামি মেশিনই কিনুন না কেন, সেটাকে সঠিকভাবে চালানো, লজিস্টিকস হ্যান্ডেল করা বা আন্তর্জাতিক বায়ারদের সাথে নেগোশিয়েট করা অর্থাৎ সবকিছু ম্যানেজ করার জন্য দিনশেষে একজন দক্ষ ও ডেডিকেটেড মানুষের প্রয়োজন। দুর্ভাগ্যবশত, আমাদের অনেক লোকাল কোম্পানিতে এখনও ম্যানেজমেন্ট লেভেলে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে চেনা-জানা বা রেফারেন্সের সংস্কৃতি রয়ে গেছে। প্রপার কোয়ালিফিকেশন ছাড়া যখন মাঝের বা ওপরের লেভেলে কেউ বসে যায়, তখন পুরো ফ্যাক্টরিটাই একটা লিডারশিপ ক্রাইসিসে পড়ে। এর ফলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো তার আসল পোটেনশিয়াল অনুযায়ী ট্যালেন্টেড এবং ভিশনারি টিম পায় না। একটা কোম্পানিকে লং-টার্মে টিকিয়ে রাখতে হলে এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছাতে হলে এই কালচারটা বদলানো দরকার। আর সেটারই সবচেয়ে দারুণ সমাধান হতে পারে Management Trainee Officer (MTO) প্রোগ্রাম। বর্তমানে বেশ কিছু বড় বড় টেক্সটাইল গ্রুপ এই গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসছে। Fakir Fashion Limited এবার সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে একদম ফেয়ার স্ক্রীনিং করে তাদের MTO Recruit করছে। এই ধরণের উদ্যোগগুলো কিন্তু পুরো ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ এক্সাম্পল। দামি মেশিনারি যেমন একটি কোম্পানির লং টার্ম ইনভেস্টমেন্ট, তেমনি একটা প্রপার MTO প্রোগ্রাম কোম্পানির আগামী ২০-৩০ বছরের ভবিষ্যৎ নিশ্চিত করে।

Post contentPost content