Post by Food & Nutrition Facts

627 followers

কয়েকদিন আগে একটা গবেষণার কাজে Milk Antibiotic Residue নিয়ে পড়ছিলাম। তখন একটা বিষয় মাথায় এলো, যেটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। আমরা জানি, গরু অসুস্থ হলে মানুষের মতোই চিকিৎসা লাগে। Mastitis (ওলানের সংক্রমণ), Pneumonia, Metritis, Foot Rot এ ধরনের রোগ হলে পশুচিকিৎসক অ্যান্টিবায়োটিক দেন। এতে কোনো সমস্যা নেই, বরং এটাই সঠিক চিকিৎসা। সমস্যাটা অন্য জায়গায়। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই গরুর দুধ মানুষের খাওয়ার জন্য ব্যবহার করা উচিত নয়। এই সময়টাকেই বলা হয় Milk Withdrawal Period। সহজ ভাষায়, ওষুধ দেওয়ার পর শরীর থেকে ওষুধের অবশিষ্টাংশ বের হয়ে যেতে যে সময় লাগে। কিন্তু যদি এই সময়টা মেনে না চলা হয়, তাহলে দুধে অল্প পরিমাণ antibiotic residue থেকে যেতে পারে। হয়তো এক গ্লাস দুধ খেলেই কিছু হবে না। কিন্তু দীর্ঘদিন ধরে এমন দুধ খেলে কী প্রভাব পড়তে পারে, সেটা নিয়েই সারা পৃথিবীতে গবেষণা চলছে। বিজ্ঞানীরা বিশেষ করে Antimicrobial Resistance (AMR) নিয়ে বেশ উদ্বিগ্ন। কারণ, অ্যান্টিবায়োটিকের প্রতি জীবাণুর প্রতিরোধক্ষমতা বাড়তে থাকলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে যেতে পারে। এইটা নিয়ে এখনো অনেক কিছুই গবেষণার আছে। কেউ যদি এই বিষয়ে গবেষণা অথবা কোনো  তথ্য জেনে থাকেন তবে শেয়ার করতে পারেন।

Post content