Post by Md Farhad Khan, CSCM™ 🥇
📈 Driving Business Growth 🎙️ TOT@IFC🤝Empowering Professionals ✌️Energizing Team👕Ex Li &Fung, HEMA 💪Communication & Negotiation Expert 🎯AI & LinkedIn Enthusiast
স্ট্রেস ম্যানেজম্যান্টঃ প্রেশার থেকে প্রসার। শান্ত সমুদ্র যেমন কখনোই দক্ষ নাবিক বানাতে পারে না, তেমনি চাপ বা প্রেশার ছাড়া কোন মানুষই পরিপূর্ণ হতে পারে না। কর্পোরেট কিংবা পরিবার, ব্যাক্তি কিংবা সরকার, যে অবস্থাতেই আপনি থাকুন না কেন স্ট্রেস বা চাপ বা প্রেশার সর্বক্ষণ আপনার সামনে বাঁধা হয়ে দাড়ায় আর মুল্যবান জীবনটাকে বিচলিত করে তোলে। করোনার কারণে এই চাপ আরও কয়েকগুণ বেশী হয়ে যাচ্ছে যার জন্য সাইকোলজিস্টরা করোনা পরবর্তী সময়টাতে স্ট্রেসকে ভালভাবে মোকাবিলা করার দিকে গুরুত্ব দিতে বলেছেন। লেখক Tanvir Shahriar Rimon তার সম্প্রতি লিখিত "স্ট্রেস ম্যানেজম্যান্টঃ চাপ মুক্তির উপায়" নামক বইতে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন এবং কিভাবে স্ট্রেসকে মোকাবিলা করে একজন ব্যাক্তি তার জীবনে সফলতার চুড়ায় উঠতে পারবেন তার পরীক্ষিত ফর্মুলা আলোচনা করেছেন। লেখক নিজেও একজন সফল কর্পোরেট ব্যাক্তিত্ব যিনি কিনা অনেক কষ্ট ও অধ্যবসায়ের ফলে আজ নিজেকে একটা শক্ত অবস্থানে নিতে সক্ষম হয়েছেন। সুতরাং উনার বাস্তব অভিজ্ঞতা থেকেও অনেক কিছু তিনি শেয়ার করেছেন যা আমাদের জন্য অত্যন্ত কার্যকর। সেই সাথে বোনাস হিসেবে তিনি কর্পোরেট ওয়ার্ল্ডের আরও কিছু ব্যাক্তিত্বদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন যা আমাদের জন্য আরও ফলপ্রসু। বইটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করলাম- স্ট্রেস বা চাপ আসলে জীবনের বিভিন্ন পরিবর্তনের জন্য আমাদের শরীরের প্রতিক্রিয়া। সেটা আবার একেক জনের ক্ষেত্রে একেক রকম। তো এই চাপ যখন তৈরি হয় তাকে মোকাবিলা করার জন্য আগে থেকে নিজেকে প্রস্তুত রাখতে পারাটাই হল স্ট্রেস ম্যানেজম্যান্ট। লেখক এই বইতে চাপ মুক্তির জন্য সবচেয়ে বেশী জোর দিয়েছেন ব্যাক্তির দৈনন্দিন অভ্যাসের উপর যেমন খুব সকালে উঠা, তাড়াতাড়ি ঘুমুতে যাওয়া, মেডিটেশন, হাল্কা ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, বদঅভ্যাস ত্যাগ, জার্নালিং সহ আরও দারুন পরীক্ষিত কিছু পদ্ধতি। মনে রাখতে হবে যে এটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত পরিকল্পনা আপনি কিভাবে চাপকে মোকাবিলা করবেন। কারণ দেখা গেছে একই চাপ একেকজন একেকভাবে মোকাবিলা করে। আমরা সবচেয়ে বেশী চাপে থাকি আমাদের কর্মস্থলে আর তার জন্য সবচেয়ে বেশী দায়ী আমাদের নেতিবাচক কর্ম পরিবেশ বা অনেক ক্ষেত্রেই আমরা নিজেরা। আমরা সবাই অফিসে সকলের কাছে ভাল থাকতে চাই আর সেজন্য কারও চোখে চোখ রেখে সত্য কথাটি বলতে পারিনা বা চাইনা। একে বলে “পপুলারিটি টেম্পটেশন” আর এ থেকে গসিপের সুত্রপাত আর গসিপ থেকে শুরু স্ট্রেস। বইটি পড়লে যে কেউ এইসব উৎকট স্ট্রেস থেকে ধাপে ধাপে উত্তরনের দারুন কিছু পদ্ধতি পেয়ে যাবেন। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানকেও নিতে হবে জরুরী পদক্ষেপ। নিয়মিত কর্মশালা, ট্রেনিং, কাউন্সেলিং সহ আরও নানাভাবে কর্মস্থলে স্ট্রেস ম্যানেজম্যান্ট এর ব্যবস্থা করতে হবে। ইদানিং সোশ্যাল মিডিয়া এক বিশাল চাপ সৃষ্টিকারী বেদনা হিসেবে আবির্ভূত হয়েছে আর একমাত্র সঠিক মনোবল আর ডিসিপ্লিন এর মাধ্যমে এই চাপকে মোকাবিলা করতে হবে। পুরো বই পড়ার পর আমি নিজেও অনেকটা ক্লিয়ার যে কিভাবে সংসার, কর্মস্থল কিংবা সামাজিক যে কোন অবস্থায় চাপকে মোকাবিলা করে নিজের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তাই আর দেরী না করে এক্ষুনি অর্ডার করুন “স্ট্রেস ম্যানেজম্যান্টঃ চাপ মুক্তির উপায়।“ ধন্যবাদ ও কৃতজ্ঞতা Tanvir Shahriar Rimon ভাইকে উনার হাজারও কর্ম ব্যস্ততার মাঝেও আমাদেরকে দারুন ও সময়োপযোগী আরেকটি বই উপহার দেয়ার জন্য। #BeTheLeader #readforlife #stress_management #farhadkhan