Post by Evercare Hospital Dhaka

11,954 followers

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছোট্ট মেয়ে মোসাম্মৎ তাইবা আক্তার। জন্মের পর থেকেই তার ঘনঘন ঠান্ডা, জ্বর-কাশি লেগেই থাকতো। পরবর্তীতে তাইবা আক্তারের অভিভাবক শিশু হৃদরোগের উন্নত ও সঠিক চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটাল ঢাকা-তে আসেন। এভারকেয়ার হসপিটাল ঢাকা -এর ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা, সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন এর কাছে আসলে তিনি বাচ্চাটিকে একটি ইকো পরীক্ষা করেন এবং পরীক্ষায় দেখা যায় ছোট্ট মেয়েটির হার্টে জন্মগত ছিদ্র রয়েছে। ডা. তাহেরা নাজরীন এর অধীনে বাচ্চাটির চিকিৎসা শুরু হয় এবং সার্জারি ছাড়াই ফ্রি ডিভাইসের মাধ্যমে জন্মগত হার্টের ছিদ্র সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলা হয়। বর্তমানে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বাচ্চাটির বাবা। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন ১০৬৭৮ নাম্বারে বা ভিজিট https://lnkd.in/gwjUx2Rq #DrTaheraNazrin #জন্মগত_হৃদরোগ #শিশুর_হৃদরোগ #এভারকেয়ার_হসপিটাল_ঢাকা #HeartHoleTreatment #ASD #VSD #PDA #TransformingHealthcare

Post content

Video Content