Post by Creative IT Institute
38,726 followers
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের Creative Business Group-এর অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং শ্রদ্ধেয় Head of HR, কামরুল হাসান স্যার আজ বিকেলে ইন্তেকাল করেছেন। আজ বাদ মাগরিব ধানমন্ডি ১২/এ (১১ নম্বর রোড সংলগ্ন, লেকের পাড়ে) অবস্থিত মসজিদ-উত-তাকওয়া-তে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের প্রতি তাঁর নিষ্ঠা, নেতৃত্ব এবং অভিভাবকসুলভ আচরণ আমাদের হৃদয়ে আজীবন অমলিন থাকবে। তিনি শুধু একজন দক্ষ কর্মকর্তা ছিলেন না, বরং আমাদের পুরো ক্রিয়েটিভ পরিবারের একজন অত্যন্ত প্রিয় এবং নির্ভরযোগ্য মানুষ ছিলেন। তাঁর এই চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা ক্রিয়েটিভ পরিবার তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন কামরুল হাসান স্যারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই কঠিন সময়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইলো। আল্লাহ যেন তাঁর পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য দান করেন। আমিন।