Post by Ashraful Sifat
Creative Director & Visual Strategist | PR-Driven Visual Storyteller | Brand Communication Specialist
© ChobirKobi // Ashraful Sifat. - চশমা চোখে মেয়েদের একটু বেশিই জ্ঞানী মনে হয়, প্রিয়র দিকে বাঁকা চোখে তাকালেও ধরাটা বড্ডো মুশকিল! চশমা চোখে আর সাথে ছোট্ট কালো টিপের ভুল অবস্থান তো এক অনবদ্য ব্যপার৷ শাড়িতেও চশমা বেশ মানানসই, লাল,লালচে খয়েরী, নীল, হালকা সবুজ অথবা হলদে রঙের সাথে অসম্ভব মানায়৷ শুনেছি চশমা নাকি চেহারা একটু মিষ্টি একটা ভাব আনে, একটু নাকি বেশিই কিউট দেখায়৷ আবার, নিজেও চশমা পরে বন্ধুকে চশমিশ, চার চোখ,কানা, গ্লাস, সহ কত কি-ই না বলেছি৷ কেউ কেউ নাকি আবার স্টাইলেও চশমা চোখে নেয়, কেউ চোখের সমস্যায়৷ - চশমা চোখের মেয়েগুলো সৌখিন বড্ডো বেশি, অন্যদিকে দুষ্টামি, শয়তানিতেও কম যায় না৷ এদের মধ্যে কেউ আছে অনেক বোকা, কেউ নাকি বড্ডো বুদ্ধিমান! - চশমা আসলেই অনবদ্য, বিশেষ চিন্তার মুহুর্তে চোখ থেকে খুলে হাতে নিয়ে, অথবা বিশেষ মূহুর্তে চোখে দিয়ে গভীর চিন্তার সমাধান, সবকিছুই লুকিয়ে আছে এই চশমায়৷ - আর সবশেষে এক কাপ চায়ের ধোঁয়া ওঠা চুমুকে চশমা ঘোলা হলেই, শাড়ির আঁচলে মুছে, মানিক বন্দ্যোপাধ্যায় এর রচনায় ডুবে গেলা তোমার প্রেমের আমি শতবার প্রেমিক হবো…! - কিহ, আপত্তি নেই তো…? "তরু" #ashrafulsifatphotography #chobirkobiashrafulsifat #chobirkobi #ashrafulsifat