Post by Ashikur Rahman

Graduate Pharmacist, Brand Marketing Professional, Infopreneur, Freelance Career Guide, Medicine Expert, Community Healthcare Provider, Food Reviewer, Social Media Influencer, Content Creator, Leader, Strategic Planner

📌 জব সিকারদের জন্য ছোট্ট একটি পরামর্শ: ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কর্মরত কোনো সিনিয়রের কাছে পরামর্শ বা তথ্য জানতে চাইলে শুধু— ❌ হ্যালো, হাই ❌ আসসালামু আলাইকুম ভাইয়া ❌ কেমন আছেন? —এভাবে একটি মাত্র মেসেজ পাঠাবেন না। আপনার মেসেজটি যেন Meaningful হয়। মনে রাখবেন, একজন সিনিয়র আপনার পরের মেসেজের জন্য অপেক্ষা করবেন না। তাই প্রথম মেসেজেই সংক্ষেপে ও ভদ্রভাবে আপনার প্রয়োজনীয় সব তথ্য লিখুন। যেমন উল্লেখ করতে পারেন— ✔সালাম ✅ আপনার নাম ✅ কোন বিশ্ববিদ্যালয় থেকে B.Pharm/M.Pharm/BS/MS করেছেন বা করছেন ✅ আপনি Fresher নাকি Experienced ✅ কেন যোগাযোগ করছেন ✅ কী জানতে চান বা কোন বিষয়ে সাহায্য প্রয়োজন (সব প্রশ্ন একসাথে লিখুন) ✅ শেষে বিনয়ের সাথে অনুরোধ করুন, সময় হলে যেন উত্তর দেন। একটি সুন্দর, পরিপূর্ণ ও ভদ্র মেসেজ আপনার Professionalism প্রকাশ করে এবং উত্তর পাওয়ার সম্ভাবনাও অনেক বাড়িয়ে দেয়। প্রথম মেসেজেই নিজের পরিচয় ও প্রয়োজন স্পষ্টভাবে লিখুন। এতে আপনারও সময় বাঁচবে, সিনিয়রেরও সময় বাঁচবে। ধন্যবাদ।।