Post by MD Arshak Hossain Z.

UI/UX Designer specializing in SaaS products, design systems, and prototyping. Delivering user-centered digital experiences through an AI-driven design approach. Open to freelance opportunities.

সময় এসেছে আবার ফিজিক্যাল অফিসে ফেরার। কয়েক মাস আগে যখন Innovate Solution এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলাম, তখন শুধু একটি চাকরি নয়, বরং শেখার, নিজেকে গড়ে তোলার এবং নতুন কিছু করার একটি সুযোগ পেয়েছিলাম। এরপর একাডেমিক পরীক্ষার কারণে কিছু সময় বাসা থেকে রিমোটলি কাজ করার সুযোগ হয়েছিল। এখন আবার সহকর্মীদের সঙ্গে সরাসরি অফিসে ফিরে যাওয়ার সময় এসেছে। পেছনের পথচলার দিকে তাকালে বুঝতে পারি, আল্লাহ সবসময় তাঁর বান্দাদের জন্য উত্তম পরিকল্পনাই করে রাখেন। জীবনের বিভিন্ন সময়ে হতাশা, অনিশ্চয়তা এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু থেকে শিক্ষা নিয়েছি। কিন্তু আল্লাহ কখনো নিরাশ করেননি; বরং প্রতিটি ধাপেই এমনভাবে পথ দেখিয়েছেন, যা হয়তো তখন বুঝিনি, কিন্তু আজ উপলব্ধি করতে পারছি। একসময় আল্লাহর কাছে একটি হালাল রিজিকের উৎস এবং এমন একটি কর্মপরিবেশ চেয়েছিলাম, যেখানে শিখতে পারব, নিজের দক্ষতা বাড়াতে পারব এবং ভালো মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাব। আলহামদুলিল্লাহ, তিনি আমার সেই দোয়া কবুল করেছেন। আমার কোর্স মেন্টরের SOHANUL HABIB প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শেখার আগ্রহকে গুরুত্ব দিয়ে তিনি আমাকে সময়, দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা দিয়েছেন, যা আমার পেশাগত যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একইসঙ্গে আমার সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা। তাঁদের সহযোগিতা, আন্তরিকতা এবং ইতিবাচক মনোভাব প্রতিদিনের কাজকে আরও সহজ ও আনন্দদায়ক করে তোলে। এমন একটি পরিবেশে কাজ করতে পারা সত্যিই সৌভাগ্যের, যেখানে একে অপরকে পেছনে ফেলার নয়, বরং একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতা রয়েছে। বিশেষ ধন্যবাদ HR, CTO Nazmus Nayeem, COO Tanveer Kazi এবং CEO Md Abdus samad - কে , উচ্চশিক্ষা ও একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়ে যে সমর্থন, আস্থা এবং প্রয়োজনীয় সুযোগ প্রদান করেছেন, তা আমার জন্য অত্যন্ত মূল্যবান। কর্মীদের পেশাগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা অর্জনের পথকে সহজ ও সহায়ক করে তোলার এই মানসিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। নতুন উদ্যমে আবার অফিসে ফিরছি। সামনে আরও শেখা, আরও দায়িত্ব এবং আরও ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে পথচলা শুরু হলো। আলহামদুলিল্লাহ। প্রতিটি কঠিন সময়ের পর আল্লাহ তাঁর বান্দার জন্য এমন কিছু লিখে রাখেন, যা কল্পনার চেয়েও সুন্দর। #Gratitude #ProfessionalGrowth #LearningJourney #WorkplaceCulture #CareerDevelopment #UIUXDesign

Post content