Post by Apu Paul

BSc Textile Engineering (DIU) | MBA Marketing (JNU) | Passionate About Garments Merchandising & Product Development

আপনি আজ যোগদান করে কাল Manager হয়ে গেলে প্রশ্ন আসবে: Team manage করার অভিজ্ঞতা কোথায়? Buyer বা client handle করেছেন কতবার? Crisis situation মোকাবিলা করেছেন? KPI deliver করার track record কী? Junior guide করার সক্ষমতা প্রমাণ করেছেন? অবশ্য এসব একবার করলেই সেটা অভিজ্ঞতা হয়ে যায় না গার্মেন্টস ও মার্চেন্ডাইজিং কিংবা এক্সেসরিজ সেক্টরে সাধারণত ক্যারিয়ার গ্রোথ এভাবে হয় Management Trainee Officer / MTO → ০–১ বছর Junior Officer / Executive → ১–৩ বছর Senior Officer → ৩–৫ বছর Assistant Manager (AM) → ৫–৮ বছর Manager → ৮–১২ বছর Senior Manager → ১২–১৫+ বছর AGM / DGM / GM → ১৫+ বছর তবে এগুলো নির্দিষ্ট নিয়ম নয়। সাধারণত ৬ মাসে Manager হওয়া যায় না, যতই dedication থাকুক। আর একজন ফ্রেশার এর পক্ষে তো ম্যানেজার হওয়া অসম্ভব যদি আলাদিনের জাদুর চেরাগ 🪔✨🧞‍♂️না থাকে। একজন কর্মী যদি কোনো পদোন্নতি নিয়ে প্রশ্ন তোলে, সেটাকে হিংসা বা ব্যক্তিগত অসন্তোষ বলা যেতে পারে। কিন্তু যখন পুরো অফিসের অধিকাংশ কর্মী একই প্রশ্ন তোলে, তখন সেটাকে আর হিংসা বলে উড়িয়ে দেওয়া যায় না তখন বিষয়টি  যৌক্তিক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। অবশ্য সেই আলোচনায় কেউ আসবে না। কারণ অনেকেই ম্যানেজমেন্ট কিংবা কর্তৃপক্ষকে ভয় পায় না; ভয় পায় বেকারত্বকে, পরিবারের দায়িত্বকে এবং জীবনের কঠিন বাস্তবতাকে। অফিস শেষে বসকে ফোন দিয়ে সহকর্মীর নামে বিষ মেশানো সুনাম প্রচার & মায়াকান্না করাও এক ধরনের quality এবং dedication—তবে সেটা কাজের প্রতি নাকি অন্য কিছুর প্রতি, সেটাই প্রশ্ন।