Post by Anwar Pervez Shefin

Chairman at Powerbreeze Group of Companies

প্রখ্যাত চিন্তাবিদ, প্রাবন্ধিক, গবেষক, কথাসাহিত্যিক, লেখক, কলামিস্ট ইমেরিটাস অধ্যাপক ডঃ সিরাজুল ইসলাম চৌধুরী (SIC) স্যারের এই ঘোষনার মধ্য দিয়ে ১৯৯৭ সালে বুয়েট লাইফের তৃতীয় বর্ষের একেবারে শুরুর দিকে অর্জিত হয় আমার ছাত্রজীবনের এক্সট্রাকারিকুলার এ্যাকটিভিটিজের সবচাইতে উল্লেখযোগ্য ও প্রেরণাদায়ক স্বীকৃতি । ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রায় ২ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, স্বনামধন্য কলেজসমূহের প্রায় ১০০ এর কাছাকাছি সংখ্যক দলের মাঝে পরিচালিত ১৩-তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার শেষদিনে চুড়ান্ত পর্যায়ের ফাইনাল কম্পিটিশন ছিল এইটা বাংলাদেশের টেলিভিশনের অডিটোরিয়ামে । এর ক'দিন আগে ঘটনাক্রমে সেমিফাইনাল পর্বেও আমরা প্রতিযোগিতার চেয়ার(স্পীকার) হিসেবে পেয়েছিলাম এই কিংবদন্তি শিক্ষাবিদকে । যতদূর জানি, SIC Sir পরপর ৩ বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃক ভিসি প্যানেলের জন্য নির্বাচিত হয়েছিলেন যার মধ্যে একবার সম্ভবতঃ সর্বোচ্চ ভোট পেয়েই নির্বাচিত হয়েছিলেন এবং মহামান্য আচার্য কর্তৃক উপাচার্য হওয়ার প্রস্তাব পেয়েছিলেন । আর একবার বোধহয় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (UGC) এর চেয়ারম্যান হওয়ারও অফার পেয়েছিলেন । কিন্তু তিনি সেই প্রস্তাবগুলো গ্রহন না করে একজন শিক্ষাবিদ হিসেবেই কাজ করতে সাচ্ছন্দ্য অনুভব করার ক্ষেত্রে তাঁর ইচ্ছের কথা তৎকালীন সরকার বাহাদুরকে জানিয়েছিলেন সেই আশির দশকে । বিভিন্ন সময় বিতর্কের বিষয়বস্তুর উপর তত্ত্ব ও তথ্যভিত্তিক তালিম নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ইংরেজি বিভাগে স্যারের চেম্বারে গিয়ে বেশ কয়েকবার জ্বালিয়েছি স্যারকে ছাত্রজীবনে, কী একটা কাজে একবার বোধহয় স্যারের বাসাতেও গিয়েছিলাম জ্বালাতে বুয়েট লাইফের মাঝামাঝি সময়ে । মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে নব্বই বছর ছুঁয়ে SIC স্যার এখনও বেঁচে আছেন মুক্তচিন্তা ও দর্শনের আলোকবর্তিকা হয়ে । - আনোয়ার পারভেজ শেফীন চেয়ারম্যান, পাওয়ারব্রীজ গ্রুপ #Emeritus_Professor #Serajul_Islam_Choudhury #SIC #BTV_Final_Debate_Competition #BUET_Team_BTV_Debate_Champion #Dr_MA_Rashid_Hall #Anwar_Pervez_Shefin #Powerbreeze https://lnkd.in/gdjJHSuJ

Post content