Post by Mohammad Ali Khan Mojlish, PMP

PMO Lead | Construction Project Management | Project Governance | Planning, Scheduling & Controls | Cost, Risk & Contract Management | Infrastructure, Buildings & Energy | PMP | 15+ Years | Portfolio 45+ Projects/$875 M+

"Project Management বা PMO আসলে কী করে? এর দরকারটা কি?"- প্রশ্নটা আমি ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময় শুনেছি। মজার বিষয়, প্রশ্নটা সাধারণত কোনো Site Engineer করেন না। প্রশ্নটা করেন Business Owner বা Managing Director বা Leadership Management কিংবা Departmental Head এর কেউ। আমি তখন তাদেরকে একটি প্রশ্ন করি। "আপনার প্রতিষ্ঠানে আজ যদি ১০টা প্রকল্প একই সঙ্গে চলে, এখনই বলতে পারবেন কোনটা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বা কোনটা লাভজনক আছে?" বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসে, "সবগুলোই মোটামুটি ভালোই তো চলছে।" আমি আবার জিজ্ঞেস করি, "তাই?" এটা কি প্রকৃত তথ্য, নাকি আপনার ধারণা? বাংলাদেশের রিয়েল এস্টেট/কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আমরা এখনো একটা ভুল ধারনা পোষণ করি। আমরা মনে করি Construction Management আর Project Management একই বিষয়। আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন দক্ষতা। ধরুন সাইটে সবকাজেরই অগ্রগতি চলছে। কলাম ঢালাই হচ্ছে, Brick Work হচ্ছে, Plaster চলছে, Progress Meetingও হচ্ছে। কিন্তু প্রকল্পটা ভালোভাবে বা লাভজনকভাবে বা কাঠামোগতভাবে পরিচালিত হচ্ছে কি? কেউ এটা প্রকৃতভাবে বলতে পারেন না। - কেউ বলতে পারে না, Design Change এর কারণে Completion Date কতদিন পিছিয়েছে - Procurement Delay এর আর্থিক প্রভাব কত - আজ যে সিদ্ধান্তটা নেওয়া হলো না, তার কারণে ৩ মাস পরে কত টাকা বাড়তি খরচ হবে - বর্তমান অগ্রগতির ভিত্তিতে প্রকল্প লাভ করবে, নাকি Profit Margin কমবে - Contractor এর Delay আর Client Decision এর Delay আলাদা করে মাপা হচ্ছে কি না উত্তর ডেটা দিয়ে না দিতে পারলে, আমরা শুধু Construction Management করছি, সঠিক Project Management করছি না। আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে দক্ষ Engineer এর অভাব নেই। বরং অসাধারণ মেধাবী অনেক Engineer এর সঙ্গে কাজ করেছেন। সমস্যাটা অন্য জায়গায়। একজন Engineer নিজের কাজ ভালোভাবে করছেন। Procurement Team ব্যস্ত মালামাল ডেলিভারি দিতে। Accounts Cash Flow দেখছে। Site Team Progress Report দিচ্ছে। Management Progress Meeting করছে। সবাই ব্যস্ত। কিন্তু কেউ পুরো ছবিটা দেখছে না। এই "পুরো ছবিটা" দেখার কাজই Project Management। আর এই কাজকে প্রতিষ্ঠানের নিয়মিত সক্ষমতায় পরিণত করে PMO। PMO মানে ঠিক সময়ে সঠিক তথ্য, সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সময়, খরচ ও ঝুঁকি নিয়ন্ত্রণ। Site Team প্রকল্প বাস্তবায়ন করে। Project Management ব্যবসাকে সুরক্ষা দেয়। একটা প্রকল্পে ২% Cost Overrun অনেক সময় কয়েক কোটি টাকার Profit কমিয়ে দেয়। এক মাসের Delay শুধু সময় বাড়ায় না, Overhead বাড়ায়, Cash Flow তে চাপ তৈরি করে, Client Handover পিছিয়ে দেয়, Brand Reputation ক্ষতিগ্রস্ত করে এবং ভবিষ্যতের ব্যবসাকেও প্রভাবিত করে। এই কারণেই Project Management শুধুমাত্র কোনো Reporting Function নয়। এটা একটি Business Protection Function। আগামী সময়গুলোতে আমাদের সবচেয়ে সফল Construction ও Real Estate প্রতিষ্ঠান সেটা হবে না যার সবচেয়ে বেশি Asset আছে বা প্রকল্প বাস্তবায়ন করছে। সেটা হবে, যার Decision-Making System সবচেয়ে কার্যকরী। কারণ ভবিষ্যতে ব্যবসার সফলতা শুধু কে কতগুলো Project নির্মাণ করলো, তাতে হবে না। সফলতা হবে, কে সবচেয়ে ভালোভাবে Project পরিচালনা করতে পেরে Cost, Quality, Time এবং Risk নিয়ন্ত্রিত রাখতে পারলো। #CivilEngineering #ConstructionManagement #ProjectManagement #ConstructionIndustry #PMO #ProjectControls #ContractManagement