Post by Abdul Halim Mahbub

Assistant Operation Engineer

আজকে #FiFAWORLDCUP Turkiye🇹🇷 এবং পেরাগুয়ের খেলা দেখে একটা জিনিস শিখলাম, জীবনে আপনি অনেক এফোর্ট দিবেন, অনেক input দিবেন,অনেক স্ট্র্যাটেজি, ডিসিপ্লিন, স্কিল, ফোকাস, ম্যানেজমেন্ট সবকিছুতেই আপনি শতভাগ দিবেন কিন্তু দিনশেষে রেজাল্ট কিন্তু আপনার হাতে নেই। আপনার অনেক goal, mission, vision 🎯থাকবে আপনি নিজেকে উজার করে দিবেন, ঝাঁপিয়ে পড়বেন, হয়তো জীবনের সেরা পারফরম্যান্স দিবেন কিন্তু আপনি ধরা খাবেন এক জায়গায় এসে সেটা হচ্ছ রেজাল্ট। আর হ্যা এখানেই ভাগ্যের কনসেপ্ট মেনে নিতে হবে! জীবনে আপনি শতভাগ ইনপুট দিলেও ভাগ্য যদি আপনার পাশে না থাকে আপনার যাত্রা এখানেই শেষ।🀄 তাহলে আমরা কিসের পেছনে দৌড়াচ্ছি? যেখানে আমাদের মূল উদ্দেশ্য আল্টিমেট গোল, রেজাল্টই আমাদের হাতে নেই। সৃষ্টিকর্তা আমাদেরকে এতটুকুই ক্ষমতা দিয়েছেন, আমাদের একটি সীমারেখা আছে তা আমরা কখনো পার করতে পারবো না। আমরা যতই চেষ্টা করি না কেন, যতই ইনপুট দেই না কেন কোন লাভ নেই দিনশেষে রেজাল্টের জন্য আমাদের সৃষ্টিকর্তার কাছে যেতে হবে। নিশ্চয়ই তিনিই সবকিছুর পরিপূর্ণ নিয়ন্ত্রক, সর্বোত্তম পরিকল্পনাকারী! এবং in the end এটার স্ট্রেন্থটা বা পাওয়ারটা কোথায় এবং সেটা হচ্ছে যে আমরা যদি Continuously আউটপুট oriented হই , কিন্তু আউটপুট তো আমাদের কন্ট্রোলে নেই,, আউটপুট আল্লাহর কন্টোলে। কিন্তু ইনপুট সব সময় আল্লাহ যাচাই করবেন ⛳ একটা মজার example দেই, নুহ আলাইহি ওয়াসালাম এর কথা চিন্তা করেন উনি তো সবচেয়ে বিখ্যাত নবী-রাসূলদের মধ্যে একজন তো নূহ আলাই সালাম একজন বিখ্যাত নবী উনি সবচেয়ে লম্বা সময় বেঁচে ছিলেন প্রায় সাড়ে ৯০০ বছর। কিন্তু বলা হয়ে থাকে সাড়ে 900 বছর দাওয়াত দেওয়ার পরও তিনি মাত্র ৮০ জন মানুষকে কনভার্ট করতে পেরেছিলেন so,তার perspective থেকে যদি দেখা হয় এত শত শত বছর Effort দেওয়ার পরও তার আউটপুট এত কম । তাহলে আল্লাহ তাকে এত বেশি সম্মানিত কেন করেছেন? কারণ তিনি ইনপুট দেওয়ার সময় কোন অলসতা করেননি তার ইনপুট টা ছিল highest লেবেলের! আপনি খেয়াল করলে দেখবেন আপনি কিন্তু কারো ইনপুট judge করতে পারেন না, আমাদের ইনপুট কেউ judge করতে পারে না । আমি যে রাতের পর রাত জাগছি, কষ্ট করছি, আবার আরেকজন অল্প একটু পড়ে অনেক বেটার রেজাল্ট করছে, অল্প কাজ করে অনেক বেশি প্রফিট করে ফেলছে এটা কিন্তু সবাই judge করতে পারছে। কিন্তু আমি যে effort দিচ্ছি সেটা কেউ judge করতে পারে না আল্লাহ ছাড়া! আর সেজন্যই নিজের যে পার্সোনাল গ্রোথ সেটা অলওয়েজ ডিপেন্ড করে এই জাজমেন্ট এর উপর।এবং এই জাজমেন্টটা আমারে নিজেই করতে হবে বাহিরের মানুষ judgement করবে আউটপুটের বেসিসে। কিন্তু আমি নিজেকে সবসময় জাজমেন্ট করব ইনপুটের বেসিসে। বাহিরের মানুষের পক্ষে আমার ইনপুট জাজ করা পসিবল না । so, আমি এই অভিমান করে লাভ নেই যে আমার বাবা মা কেন আমার কষ্টটা দেখে না, আমার বস কেন আমার কষ্টটা দেখেনা, আমার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব তো আর আমার কষ্টটা দেখছে না ওই কষ্টটা শুধুই আল্লাহ দেখবেন। ওই কষ্টটা অন্য কেউ দেখবে না। ইনপুটের জাজমেন্টটা শুধু আল্লাহ করবেন এবং আমি আমার নিজের ইনপুটের জাজমেন্ট করব। এবং আমি কন্টিনিউয়াসলি আরো বেশি ইনপুট দিচ্ছি কিনা আমার lead measure দিয়ে সেটা measure করার চেষ্টা করব । অর্থাৎ আমি প্রতিদিন কতটুকু effort দিচ্ছি সেটার উপর আমি ফোকাস করব। এবং আমি বিশ্বাস রাখব এই effort এর বেসিসে আমার আউটপুট আসবে ইনশাআল্লাহ।

Post content